ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নে প্রথমবারের মতো ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ এশা ইউনিয়নের মাখালডাঙ্গা মাধ্যমিক বিদ্যলয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। হাজী আব্দুল সালাম বিশ্বাসের সভাপতিত্বে মহিফিলে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ইসলাম আমাদের শান্তি, সৌহার্দ্য ও ন্যায়ের পথে পরিচালিত করে। সমাজে নৈতিক অবক্ষয় রোধে ইসলামের শিক্ষা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। আমাদের প্রত্যেকের উচিত ধর্মীয় মূল্যবোধের চর্চা করে পরিবার ও সমাজে সঠিক দিকনির্দেশনা দেওয়া।’ তিনি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের ধৈর্য্য ধরে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দিয়ে আমরা একটি উন্নত সমাজ গড়ে তুলতে পারি। কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করলে সমাজের কোনো অশান্তি আমাদের ক্ষতি করতে পারবে না।’
শরীফুজ্জামান আরও বলেন, ‘নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের প্রথম এই ওয়াজ মাহফিলের উদ্যোগ এলাকার মানুষের মধ্যে ইসলামের জ্ঞান অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের সুযোগকে আরও বাড়িয়ে দেবে। এসময় তিনি এমন উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।’

মাহফিলে প্রধান বক্তা থেকে তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি আশরাফুজ্জামান (ঢাকা)। বিশেষ বক্তা ছিলেন মাওলানা আবু জার গিফারী। ওয়াজ মাহফিলে বক্তারা ইসলামি শিক্ষার গুরুত্ব, সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন এবং জেলা ওলামা দলের সদস্যসচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য মওদুদ আনোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোহাবুল হক মাহাবুব, বিএনপি নেতা ইকরামুল হক ইকরা, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নুর গনি সামদানী, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটনসহ স্থানীয় জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
