জীবননগর মনোহরপুরে জনসংযোগ ও পথসভায় জেলা জামায়াতের আমির রুহুল আমিন

আপলোড তারিখঃ 2024-12-08 ইং
জীবননগর মনোহরপুরে জনসংযোগ ও পথসভায় জেলা জামায়াতের আমির রুহুল আমিন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পেয়ারাতলা বাসস্ট্যান্ড এলাকায় জনসংযোগ ও সহযোগী সদস্য সংগ্রহ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল রোববার জনসংযোগ শেষে সন্ধ্যা ছয়টায় মনোহরপুর বাসস্ট্যান্ডে এক পথসভায় অংশ নেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমি
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শুধু দুনিয়া নয়, আখেরাতের মুক্তির জন্য জামায়াতের কর্মীরা কাজ করে। এ সংগঠনের মানুষ টাকার কাছে বিক্রি হয় না, তাদের টাকা দিয়ে কেনা যায় না। টাকার জন্য জামায়াতে ইসলামীর কর্মীরা রাজনীতি করে না। কলিজায় আল্লাহর ভয়ের কারণে আমরা এ সংগঠন করি। জামায়াত সহাবস্থানে বিশ্বাসী।’
তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, ‘আপনি সততার পক্ষে থাকলে আপনাকে বলতেই হবে, জামায়াত ইসলামী একটি আদর্শবাদী সংগঠন। কেননা জামায়াতে ইসলামী কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টার, সেবা প্রতিষ্ঠানসমূহ সৎ লোকদের দ্বারা সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় বলেই সেগুলো আজ দেশ সেরা প্রতিষ্ঠানে রূপলাভ করেছ। জামায়াতের কর্মীরা হাট-বাজার দখল করে না, খাল-বিল-বাওড় দখল করে না।’
পথসভায় রুহুল আমিন আরও বলেন, ‘দেশের অতি বন্যা কিংবা প্রাকৃতিক দুর্যোগে সবার আগে জামায়াত এগিয়ে যায় অসহায় মানুষদের পাশে। আজ দেশের সম্পদ মাত্র ১০ ভাগ লুটেরাদের হাতে জিম্মি। আমরা এর বিরোধিতা করি। খেটে খাওয়া মানুষের পকেট হলো জামায়াতের ব্যাংক। শত নির্যাতনের পরও জামায়াত কারো প্রতি প্রতিশোধ নেয়নি, নিবে না। জামায়াত সহাবস্থানে বিশ্বাসী। আসুন সবাই মিলে সৎ লোকের শাসন ব্যবস্থা কায়েম করি। তাহলে আর কাউকেই চাকরির জন্য কারো দ্বারে দ্বারে ঘুরতে হবে না। আসুন সবাই একসাথে এ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলি।’
মনোহরপুর ইউনিয়ন জামায়াতের আমির রবিউল ইসলামের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, জীবননগর উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক আশাবুল হক মল্লিক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামাল উদ্দিন, আইটি সম্পাদক হারুন আর রশীদ, সাইদুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, সেক্রেটারি জাহিদুল ইসলাম, উথলী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ হাসানুজ্জামান, জামায়াত নেতা শফিকুল ইসলাম, নুর আলম, শ্রমিক নেতা মোহাম্মদ আলী, পৌর যুব জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম জোয়ারদার, যুবনেতা আব্দুল মোতালেব, আহাদ আলী, আশিকুর রহমান প্রতীক, ইব্রাহিম হোসেন মন্ডল, মোমিন উদ্দীন, মোস্তফিজুর রহমান মিলন, ওমর আলী, সায়মুম শাহরিয়ার, জহিরুল ইসলাম জাদু, সালাউদ্দিন আহম্মেদ, সোহেল তানভির, হাসানুজ্জামান, হাসিবুল ইসলাম সাগর প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)