চুয়াডাঙ্গায় স্বপ্নপূরণ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সম্পাদক শরীফ

আপলোড তারিখঃ 2024-12-07 ইং
চুয়াডাঙ্গায় স্বপ্নপূরণ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সম্পাদক শরীফ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার আকুন্দবাড়ীয়া চতুর্থ স্বপ্নপূরণ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আকুন্দবাড়ীয়া ফুটবল মাঠে গ্রামবাসীর আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট কমিটির সভাপতি লিয়াকত আলী লাল্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশের মাধ্যম নয়, এটি মানুষের মধ্যে শৃঙ্খলা, পরিশ্রম এবং পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি করে। বর্তমানে তরুণ প্রজন্ম নানা ধরনের হতাশা ও নেশার দিকে ঝুঁকছে। এ ধরনের আয়োজন তাদের সেই ভুল পথ থেকে সরে এসে সঠিক পথে চলতে উৎসাহিত করবে।’

``

শরীফুজ্জামান বলেন, ‘আমি আয়োজকদের ধন্যবাদ জানাই, যারা এমন একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের সমাজে এই ধরনের টুর্নামেন্ট নিয়মিত হওয়া উচিত। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে জাতির উন্নয়নে সম্পৃক্ত করা সম্ভব।’ এসময় তিনি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকে অভিনন্দন জানান। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান।

এছাড়া অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকাল এবং সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন। ফাইনাল খেলায় দৌলতদিয়াড় কদমতলা একাদশ ৩-০ গোলে আরাব ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)