ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে কর্মী সমাবেশে জামায়াতে ইসলামীর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য রুহুল আমিন বলেছেন, ‘জামায়াত কর্মীরা কখনও টেন্ডারবাজি করে না।’ গতকাল বুধবার বেলা তিনটায় ডুগডুগি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। হাউলি ইউনিয়ন জামায়াতের আমির উবাইদুল হকের সভাপতিত্বে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় রুহুল আমিন আরও বলেন, ‘আমরা দীর্ঘদিন অন্যায়ের শিকার হয়েছি। আওয়ামী লীগ আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং মিথ্যা মামলায় জেলে ভরেছে। আমাদের লক্ষ্য জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা এবং ভবিষ্যতে সন্তানদের চাকরির জন্য অবৈধ পন্থায় অর্থ ব্যয় করতে বাধ্য না হওয়া। আমরা কুরআনের আলোকে রাষ্ট্র ও সমাজ পরিচালনা করতে চাই।’

সমাবেশে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি হাফেজ মুহসিন এমদাদুল্লাহ জামেন, জেলা প্রশিক্ষণ বিভাগের সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমীর নায়েব আলী।
হাউলী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকরামুল হকের সঞ্চালনায় সমাবেশে আরোও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল গফুর, উপজেলা সেক্রেটারি আবেদুদ্দৌলা টিটোন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া, যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক প্রমুখ।
