চুয়াডাঙ্গায় কমছে তাপমাত্রার পারদ, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি রেকর্ড

আপলোড তারিখঃ 2024-12-05 ইং
চুয়াডাঙ্গায় কমছে তাপমাত্রার পারদ, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি রেকর্ড ছবির ক্যাপশন:

সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার প্রকৃতিতে শীত জেঁকে বসছে। চলতি মৌসুমে শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। গত ১৭ নভেম্বর চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পরদিন ১৮ নভেম্বর তাপমাত্রা আরও ১ দশমিক ৬ ডিগ্রি কমে দাঁড়ায় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। এরপর থেকে গত মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ওঠানামা করলেও গতকাল বুধবার তা নেমে আসে মৌসুমের সর্বনিম্ন ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এই তাপমাত্রা রেকর্ড করা হয় সকাল ৬টায়। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। একই তাপমাত্রা সকাল ৯টায় রেকর্ড করা হয়, তবে এ সময় বাতাসের আর্দ্রতা কমে ৯২ শতাংশে দাঁড়ায়।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর সকাল ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। একইদিন সকাল ৯টায়ও একই তাপমাত্রা রেকর্ড করা হয়। তার আগে ২৫ নভেম্বর জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানিয়েছেন, কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ বাড়ছে। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা ১১ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। এরপর ১৪ ডিসেম্বর থেকে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে।

এদিকে, দিনের বেলায় তেমন ঠাণ্ডা অনুভূত না হলেও বিকেলের পর থেকে শীত বেড়ে যাচ্ছে, যা সকালে রোদ ওঠা পর্যন্ত স্থায়ী হচ্ছে। এতে ভোরে মাঠে কাজ করা কৃষক ও ইটভাটার শ্রমিকরা সমস্যায় পড়ছেন। প্রচণ্ড ঠান্ডার কারণে তারা সময়মতো কাজে যোগ দিতে পারছেন না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)