পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে জেলা আমির রুহুল আমিন

আপলোড তারিখঃ 2024-12-04 ইং
পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে জেলা আমির রুহুল আমিন ছবির ক্যাপশন:

দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে জামায়াতের জেলা আমির রুহুল আমিন বলেছেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে ঘুষ দিয়ে চাকরি নিতে হবে না। আওয়ামী লীগ দেশের মানুষকে মানুষ মনে করে না। তারা দেশের মানুষকে নাগরিক মনে করেনি।’ গতকাল মঙ্গলবার বেলা তিনটায় জামায়াতে ইসলামী পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন শাখার উদ্যোগে মদনা বাজারে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল আমিন আরও বলেন, ‘জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে ১৮ কোটি মানুষকে কাজ দেওয়া হবে। আর কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। কাউকে ডাকাতি করতে দেওয়া হবে না। বিশ^^বিদ্যালয় থেকে পাশ করে টাকা দিয়ে চাকরি নিতে হবে না।’

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান ও জেলা অর্থ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ ওসমান গনি।

পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন জামায়াতের আমির আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন দর্শনা থানা জামায়াতের আমির রেজাউল করিম, সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, সহকারী সেক্রেটারি মাওলানা মাজহারুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা শমসের আলী, নেহালপুর ইউনিয়ন জামায়াতের আমির আরাফাত রহমান, মাজহারুল ইসলাম, খাইরুল ইসলাম, আমিনুল ইসলাম, ওবাইদুল্লাহ মশিউর রহমান, মোশাররফ হোসেন, মহসিন আলী, রাফিজ মাস্টার, লিটন মল্লিক, মনিরুজ্জামান মিলন মাস্টার, নুরুল আমিন, আব্দুল গনি, হাফেজ লোকমান সোহেল রানা, একরামুল হক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)