শংকরচন্দ্রে ১১তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে শরীফুজ্জামান

আপলোড তারিখঃ 2024-12-01 ইং
শংকরচন্দ্রে ১১তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্রে ১১তম বার্ষিক তাফসির কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ এশা শংরচন্দ্র ইউনিয়নে যুবসমাজের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। শংকরচন্দ্র যুবসমাজের সভাপতি মো. ইব্রাহিম কুদ্দুসের সভাপতিত্ব মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ধর্মীয় শিক্ষা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। যুবসমাজকে মাদকমুক্ত রেখে তাদের সুন্দর আগামীর জন্য এই মাহফিল নিশ্চয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি আরও বলেন, ‘শুধুমাত্র ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না, পাশাপাশি আমাদের সামাজিক দায়িত্বও পালন করতে হবে। যা আমাদের সমাজকে আরোও উন্নতির দিকে এগিয়ে যাবে।’

শরীফুজ্জামান বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সকল নেতা-কর্মীরা জনগণের স্বার্থে কাজ করে চলেছে। দেশের বর্তমান পরিস্থিতিতে ইসলামিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমি সবার প্রতি আহ্বান জানাই, যেন আমরা সবাই মিলে একযোগে কাজ করি এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একাত্ম হই।’

মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে তাফসির পেশ করেন ইসলামী স্কলার শাইখ এম. হাসিবুর রহমান (সিলেট)। দ্বিতীয় বক্তা ছিলেন উদীয়মান বক্তা মাওলানা হাসান আল মামুন লাল (কুষ্টিয়া)।
মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুবেল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)