দর্শনায় দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা মিল্টন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-11-29 ইং
দর্শনায় দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা মিল্টন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দর্শনায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার আসামি যুবদল নেতা সেলিম মাহফুজ মিল্টনকে গ্রেপ্তার করেছেন সেনা সদস্যরা। গত বুধবার তাকে গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার দর্শনা থানায় হস্তান্তর করা হয়। সেলিম মাহফুজ মিল্টন দর্শনার মোবারকপাড়ার আব্দুস সালাম মাস্টারের ছেলে। তিনি দর্শনা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

অভিযান সূত্রে জানা গেছে, গত বুধবার সেনাবাহিনীর চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একাধিক মামলার আসামি সেলিম মাহফুজ মিল্টনকে আটক করা হয়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ বিভিন্ন প্রকার ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প জানায়, গ্রেপ্তার মিল্টনের বিরুদ্ধে স্বর্ণ, মাদক চোরাকারবারি, অবৈধ অস্ত্র, অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে মিল্টন দর্শনায় ত্রাস হিসেবে পরিচিত লাভ করেছে। তাকে গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। মিল্টনকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)