চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নেই কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী

আপলোড তারিখঃ 2024-11-25 ইং
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নেই কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ প্রার্থীকে বিজয়ীকে ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিজয়ী প্রার্থীদের নাম জেলা আইনজীবী সমিতির নোটিশ বোর্ডে টাঙিয়ে দিয়েছেন নির্বাচন পরিচালনা উপ—পরিষদের আহ্বায়ক অ্যাড. মো. শাহ আলম।
২০২৫ সালের জন্য চুয়াডাঙ্গা জেলা আইনজীবী নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ হলেন— সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম (সভাপতি), মো. আহসান আলী (সাধারণ সম্পাদক), মানজার আলী জোয়াদ্দর্ার হেলাল (সহসভাপতি), আব্দুল্লাহ আল—মামুন এরশাদ (সহসভাপতি), এস এম হুমায়ুন কবীর (যুগ্ম সম্পাদক), মশিউর রহমান পারভেজ (যুগ্ম সম্পাদক), এসএনএ হাশেমী (কোষাধ্যক্ষ), জীল্লুর রহমান জালাল (গ্রন্থাগার সম্পাদক), মো. শাহজামাল জামাল (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), রুবিনা পারভিন রুমা (সদস্য), বজলুর রহমান ডাবলু (সদস্য), মুহাম্মদ ইকরামুল হক (সদস্য), রাগিব আহসান (সদস্য), আশিকুর রহমান রাজ (সদস্য) এবং শরিফুল ইসলাম (সদস্য)।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ ১৫টি মনোনয়নপত্র উত্তোলন করে এবং জমা দেয়। অপর দিকে আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ সভাপতি পদসহ চারটি পদে এবং সাধারণ সম্পাদক পদে একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও পরবর্তীতে কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিএনপি সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)