দর্শনায় ৪০ লাখ টাকা মূল্যের সোনার গহনা আটক

আপলোড তারিখঃ 2024-11-24 ইং
দর্শনায় ৪০ লাখ টাকা মূল্যের সোনার গহনা আটক ছবির ক্যাপশন:

দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় তৈরি ৩০৬ গ্রাম ওজনের ২২টি সোনার গহনা আটক করেছে বিজিবি। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দর্শনার ছয়ঘরিয়া গ্রাম থেকে এসব সোনার গহনা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৭/৫- হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া মসজিদের সামনে পাকা রাস্তার পাশে অবস্থান নেয় সুলতান ক্যাম্পের হাবিলদার আরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। এসময় বিজিবি বিজিবির টহল দল সন্দেহভাজন তিন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে সীমান্ত হতে দর্শনা অভিমুখে যেতে দেখে তাদেরকে থামায়। তবে মোটরসাইকেল আরোহীরা মোটরসাইকেল ঘুরিয়ে সীমান্ত অভিমুখে পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করলে মোটরসাইকেলের পিছনে থাকা আরোহী তার সাথে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দৌড়ে বাগানের ভেতর পালিয়ে যান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসময় বিজিবি চোরাকারবারিদের ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগটি জব্দ করে। জব্দকৃত প্লাস্টিকের ভেতরে স্কচটেপ দ্বারা মোড়ানো ৩০৬ গ্রাম ওজনের ভারতীয় তৈরি ২২টি সোনার গহনা উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এ ঘটনায় জব্দকৃত সোনার গহনাগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)