চুয়াডাঙ্গায় শরীফ সম্পাদক নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল

আপলোড তারিখঃ 2024-11-24 ইং
চুয়াডাঙ্গায় শরীফ সম্পাদক নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে শরীফুজ্জামান শরীফ নির্বাচিত হওয়ায় তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছেন নেতা-কর্মীরা। গতকাল শনিবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুলে নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই ওই আনন্দ মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এর আগে দীর্ঘ ১৪ বছর পর গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। এবং কাউন্সিলরদের প্রত্যাক্ষ ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন শরীফুজ্জামান শরীফ। নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা নবনির্বাচিত সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফকে শুভেচ্ছা জানিয়ে একটি আনন্দ মিছিল বের করেন। এসময় নেতা-কর্মীরা রং মেখে নেচে গেয়ে শহরের বিভিন্ন স্থান ঘুরে বিএনপির অস্থায়ী পার্টি অফিসে এসে মিলিত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)