ছবির ক্যাপশন:
দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ১০ বছরে পদার্পণ উপলক্ষে সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন মহলের শুভেচ্ছা জানানো অব্যহত রয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ সমীকরণ পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানান সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি উজ্জ্বল অধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান বুলু, নাজমুল হোসেন ও তারেক খান। এসময় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, রুদ্র রাসেল, প্রধান কম্পিউটার অপারেটর বজলুল আলম জীবনসহ সময়ের সমীকরণ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঝিনাইদহে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার রাতে ঝিনাইদহ প্রেসক্লাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ব্যুরো প্রধান আসিফ ইকবাল কাজল।
এসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ টেলিভিশন ফোরামের সভাপতি শিপলু জামান, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধরণ সম্পাদক রবিউল ইসলাম রবি, আরটিভির সাবেক জেলা প্রতিনিধি মাহির ফয়সাল, ঝিনাইদহ টেলিভিশন ফোরামের সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোরের সাদ্দাম হোসেন, বাংলা পোস্টের আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য কামরুজ্জামান লিটন, দৈনিক বীরজনতা পত্রিকার বার্তা প্রধান ও লাখো কণ্ঠের জেলা প্রতিনিধি ওমর আলী সোহাগ ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি জাহিদুল ইসলাম বাবু।

কেট কাটার পর প্রেসক্লাবের ভিআইপি কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা এই অঞ্চলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে পরিচিতি লাভ করেছে। মাত্র ৯ বছরে পত্রিকাটি পাঠকের মগজ ও মননে স্থান করে নিয়েছে। তবে তাদের এই পথচলা মোটেও মসৃণ ছিল না। একঝাঁক তরুণ ও উদীয়মান সংবাদকর্মী নিয়ে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা চুয়াডাঙ্গাসহ আশপাশ জেলায় মহিরুহ হয়ে দাঁড়িয়ে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
