প্রেমের টানে অবৈধভাবে বাংলাদেশের ঠাকুরপুর সীমান্তে এসে আটক ভারতীয় তরুনী

আপলোড তারিখঃ 2024-11-17 ইং
প্রেমের টানে অবৈধভাবে বাংলাদেশের ঠাকুরপুর সীমান্তে এসে আটক ভারতীয় তরুনী ছবির ক্যাপশন:

প্রেমের টানে আয়েশা মন্ডল (১৬) নামে এক ভারতীয় তরুণী বাংলাদেশী যুবক আহসান বিশ্বাসকে (২২) ভালোবেসে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আয়েশা মন্ডল ভারতের নদীয়া জেলার ভীমনগর থানার হুদাপাড়া গ্রামের জয়নাল মন্ডলের মেয়ে এবং আহসান বিশ্বাস দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের মো. জহিরুল বিশ্বাসের ছেলে।

গ্রামবাসী জানায়, বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভারতীয় তরুণী আয়েশা মন্ডলের সাথে বাংলাদেশী যুবক আহসান বিশ্বাসের পরিচয় হয়। এক পর্যায়ে তা প্রেমে রূপ নেয়। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আয়েশা মন্ডল রোববার দুপুরের পর চাকুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এবং বাংলাদেশী ওই যুবক আহসান বিশ্বাস বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করে। পরে এলাকাবাসী বিজিপি ক্যাম্পে খবর দিলে ঠাকুরপুর বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আয়েশা খাতুনকে আটক করে।

ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হারুনুর রশিদ জানান, ভারতীয় ওই তরুণীকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)