ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা বিভাগের মাদক বিরোধী পৃথক অভিযান
নিজস্ব প্রতিবেদক/কুড়ুলগাছি প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের পৃথক অভিযানে দামুড়হুদা চন্ডিপুর থেকে চিহ্নিত মাদকব্যবসায়ী ও উজিরপুর থেকে গাঁজা গাছসহ দু’জন আটক হয়েছে। পুলিশ জানায়, গতকাল রবিবার বেলা ১১টার দিকে জেলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ নাজমুল হুদার নির্দেশে এসআই জগদীশ সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে খোকন আলীর বাড়ি থেকে গাঁজা গাছ উদ্ধার করতে সক্ষম হয়। বাড়িতে নিষিদ্ধ গাঁজা গাছ পরিচর্যার দায়ে এ সময় খোকন আলীকে আটক করা হয়। অপরদিকে গতকাল বেলা ১২টার দিকে একই উপজেলার কুড়–লগাছি ইউনিয়নের চন্ডীপুর-প্রতাপপুর থেকে চিহ্নিত মাদকব্যবসায়ী বদর উদ্দীন ওরফে বুদোকে আটক করে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা বিভাগের এসআই মুহিত ও এএসআই শহীদ। এসময় তার কাছ থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর গ্রামে অভিযান চালায় জেলা গোয়েন্দা বিভাগ। এ সময় প্রতাপপুর গ্রামের একটি চায়ের দোকান থেকে মাদকব্যবসায়ী বুদোকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটককৃত বুদো উপজেলার চন্ডিপুর বাগানপাড়ার দিন মোহাম্মদের ছেলে। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে। আটক দু’জনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
