চুয়াডাঙ্গায় প্রয়াত রিচার্ড রহমানের স্মরণে শোকসভা ও দোয়া

আপলোড তারিখঃ 2024-11-17 ইং
চুয়াডাঙ্গায় প্রয়াত রিচার্ড রহমানের স্মরণে শোকসভা ও দোয়া ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সম্পাদক ও বর্তমান কার্যকরী কমিটির অর্থ সম্পাদক প্রয়াত রিচার্ড রহমানের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে এই সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে সভায় প্রয়াত রিচার্ড রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। তাঁর জীবনী নিয়ে আলোচনা করেন সাহিত্য পরিষদের সহসভাপতি সরদার আলী হোসেন, আনছার আলী, সাধারণ সম্পাদক এম এ মামুন, মোহাম্মদ আলাউদ্দিন, আজীবন সদস্য শওকত আলী বিশ্বাস, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, হোসেন মোহাম্মদ ফারুক, নটরাজ হারুন অর রশিদ, হোসেন জাকির, শহিদুল ইসলাম রনি, আহাদ আলী মোল্লা, মামুন মোল্লা, আব্বাস উদ্দীন প্রমুখ। সভায় আলোচকরা প্রয়াত রিচার্ড রহমানের সৃজনশীল কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, ‘ রিচার্ড রহমানের পদচারণায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ গতিশীল হওয়ার পাশাপাশি নানাবিধ সাহিত্য প্রকাশনা নিয়ে কাজ করেছেন। তিনি সাহিত্য পরিষদের সাথে যুক্ত হয়ে সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাথে বেশ কিছু সময় যুক্ত ছিলেন, রিচার্ড রহমান চুয়াডাঙ্গা থিয়েটারের অন্যতম সক্রিয় কর্মী ও সংগঠক ছিলেন। কর্মজীবনে যুক্ত থেকেছেন বিভিন্ন পত্র-পত্রিকার সঙ্গেও। দৈনিক মাথাভাঙ্গা, এই আমার দেশ, দিনবদলের কাগজ’সহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতার সময়কালে নিজেকে যুক্ত রেখেছিলেন।’ আলোচকরা আরোও বলেন, তিনি নানাবিধ কর্মযজ্ঞে যুক্ত থেকে চুয়াডাঙ্গার সাংস্কৃতিক উন্নয়নে ভূমিকা পালন করেছেন, যা তার নানামুখী প্রতিভাকে নির্দেশ করে। এছাড়াও রিচার্ড রহমান ৭১-এর ৫ আগস্টের ৭ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার স্কেচ নির্মাতাদের মধ্যেও অন্যতম একজন ছিলেন।
শোকসভার পর প্রয়াত রিচার্ড রহমানের স্মরণে স্বরচিত কবিতা ও লেখা পাঠ করেন চিত্তরঞ্জন সাহা চিতু, এমএ হামিদ, মিম্মা সুলতানা মিতা, বনলতা, সুমন মালিক। পরে দোয়া পরিচালনা করেন লেখক হোসেন মেশাররফ। শোকসভা সঞ্চালনা করেন জেলা সাহিত্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক সুমন ইকবাল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)