ছবির ক্যাপশন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক টিম চুয়াডাঙ্গায় অবস্থান করছে। গতকাল বুধবার টিম প্রধান কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আনোয়ার পারভেজ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। তিনি দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ, কার্পাসডাঙ্গা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ, দর্শনা সরকারি কলেজ এবং বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মতামত শোনেন।
এই মতবিনিময় সভায় টিমের সাথে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব, সাইমুম আহমেদ ইকবাল, আব্দুল হাদিদ জিতু, সাইমুজ্জামান মিশা এবং পৌর কলেজের প্রভাষক আনোয়ার হোসেন।
মতবিনিময়কালে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আনোয়ার পারভেজ বলেন, ‘ছাত্ররাজনীতির নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ প্রতিটি ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের তাণ্ডবে সাধারণ শিক্ষার্থীরা ভয় পেয়ে থাকতো এবং শিক্ষকরা অপমানিত হতো। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ও তার দোসরদের অনেক অপরাধমূলক কর্মকাণ্ডের অবসান ঘটেছে। কিন্তু কিছু প্রেতাত্মা এখনো রয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘ছাত্রদল দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দেশের সকল ক্যাম্পাস শান্তিপূর্ণ ও শিক্ষা উপযোগী করে গড়তে বদ্ধপরিকর।’
গতকাল বুধবার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এদিন সকাল সাড়ে ৯টায় সাংগঠনিক টিম দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ কলেজে প্রবেশ করে অধ্যক্ষ, সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় তারেক রহমান ঘোষিত ৩১ দফাসহ বুকলেট শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, যুগ্ম আহ্বায়ক ইনজামাম উল হক, তৌহিদ রেজা তুষার এবং অন্যান্য নেতা-কর্মীরা।

এরপর সাংগঠনিক দলটি কার্পাসডাঙ্গা ফাজিল মাদ্রাসা ও কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে মতবিনিময় সভা করে। এসময় জেলা ও কেন্দ্রীয় নেতাদের সাথে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এম ডি কে সুলতানসহ স্থানীয় নেতা-কর্মীরা। পরে দুপুর ১২টায় দর্শনা সরকারি কলেজে মতবিনিময়ে মিলিত হয় সাংগঠনিক দলটি। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি মোরশেদুর রহমান লিংকন, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বিদ্যুৎ, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, দর্শনা কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুর রহমান, সদস্যসচিব পলাশ আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জেল হোসেন মুফা, আরিফ হোসেন, রাজু আহমেদ, আসিফ হাসান, আব্বাস উদ্দিন ও সদস্য শোয়েব খান।
সবশেষে সাংগঠনিক টিম বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ যায়। সেখানে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভা করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান, দর্শনা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান হাসান, আক্তার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সাংগঠনিক টিমের প্রধান আনোয়ার পারভেজ প্রতিটি ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের ছাত্রদলের ইতিহাস ও ৩১ দফা সম্বলিত বুকলেট উপহার দেন। এবং শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একাধিক ফলজ গাছ রোপণ করেন।
