ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বিএনপির দুই নেতার মৃত্যু

আপলোড তারিখঃ 2024-11-09 ইং
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বিএনপির দুই নেতার মৃত্যু ছবির ক্যাপশন:

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপির দুই নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি (৬১) এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সদর উপজেলার পানামী গ্রামের খেলাফত হোসেনের ছেলে উজির আলী (৪৮)। গতকাল শুক্রবার ভোরে ঢাকার পৃথক দুই হাসপাতালে তাদের মৃত্যু হয়। ঝিনাইদহ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পি এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১ নভেম্বর ভোরে হাঁটতে যাওয়ার সময় সদর উপজেলার নগরবাথান এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আহত হন বিএনপি নেতা হাবিবুর রহমান হবি। তাকে উদ্ধার করে ঢাকার মোহাম্মদপুরের সিটি হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তিনি মারা যান। নিহত হাবিবুর রহমান হবি নগরবাথান এলাকার মহিউদ্দীনের ছেলে।
অন্যদিকে, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উজির আলী গত ২০ অক্টোবর ঝিনাইদহ শহরের ধোপাঘাটা ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল বেলা তিনটার দিকে তিনি মারা যান।
একই দিনে বিএনপির দুই নেতার মৃত্যুতে জেলা বিএনপিতে শোকের ছায়া নেমে আসে। নিহত হাবিবুর রহমান হবি এবং উজির আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ এবং সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। গতকাল বাদ জুম্মা নিহতদের নিজ নিজ গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)