কুমারী ইউপি চেয়ারম্যান পিণ্টুসহ ৫ সহযোগী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-11-06 ইং
কুমারী ইউপি চেয়ারম্যান পিণ্টুসহ ৫ সহযোগী গ্রেপ্তার ছবির ক্যাপশন:

সরকারি ত্রাণের কম্বল চুরির অভিযোগে আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় মাদক ব্যবসার অভিযোগে তার ৫ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাদেরকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, তার সহযোগী হাশেম মালিথার ছেলে মেহেদী হাসান ও রাজা বাবু, রইচ উদ্দীনের ছেলে শাহজাহান, কামালপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে বাপ্পি রহমান ও কুমারী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে হাবিবুর রহমান ওরফে সোহেল।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুমারী ইউনিয়ন পরিষদ ভবনে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এসময় ভবনের দোতলার কক্ষ থেকে ৩ পিস ফেনসিডিল, ২টি মদের খালি বোতল, খেলনা পিস্তল, দেশীয় ধারালো অস্ত্র, ২টি হুক্কা, ৪৪টি যৌন উত্তেজক ট্যাবলেট, গাঁজা সেবনের সরঞ্জামসহ নগদ ১২ হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ১৫০টি সরকারি কম্বল উদ্ধার করে সেনাবাহিনীর টিম।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল তাদেরকে থানা হেফাজতে দিয়েছেন। দুটি মামলা গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)