ছবির ক্যাপশন:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ দামুড়হুদার বিভিন্ন এলাকায় পথসভা ও বিএনপির ৩১ দফা প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডে পথসভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইকরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালে ১৩ জুলাই জাতির সামনে উত্থাপিত রাষ্ট্রের কাঠামো মেরামতের যে ৩১ দফা ঘোষণা করেছেন, সেগুলো বাস্তবায়নের জন্য আজ চুয়াডাঙ্গা জেলায় আমরা এসেছি এবং পথসভা ও লিফলেট বিতরণ করছি। আমরা মানুষের মৌলিক অধিকারের জন্য ১৭ বছর থেকে আন্দোলন সংগ্রাম করছি। এ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের প্রায় ১০০০ নেতা-কর্মীকে গুম করা হয়েছে। মানুষের মৌলিক অধিকার এবং ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ বছর বয়সে মিথ্যা মামলায় সাত বছর কারাবরণ করতে হয়েছে।’
এসময় বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সারেং, সমাজকল্যাণ সম্পাদক মামুন হোসেন দিপু, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু ও যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল জাহিদ। আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা থানা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু, যুগ্ম সম্পাদক মণ্টু মিয়া, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান তোতা, যুগ্ম আহ্বায়ক জাহিদুল হাসান, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, যুগ্ম আহ্বায়ক জাহিদ মোল্লা, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা।

এদিকে, দর্শনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা রেলবাজার শাহারিয়ার শুভ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান। প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. বাবুল সারেং, সমাজসেবা বিষয়ক সম্পাদক মামুন হাশেমী দিপু, কেন্দ্রীয় সংসদের সদস্য আমান উল্লা আমান, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু ও সাধারণ সম্পাদক এম এ তালহা।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাস, সহসভাপতি এহ্সানুল হক স্বরাজ, সিনিয়র যুগ্ম সম্পাদক মনজুরুল জাহিদ, হামিদ উদ্দিন বাবু, আরিফুর রহমান রিবন, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, নাট্য বিষয়ক সম্পাদক মোমিনুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও সঞ্চালনা করেন দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর আলম সিদ্দিকী মজনু। সভাপতিত্ব করেন দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল মান্নান। এছাড়া উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টার, শরীফ উদ্দিন, আলহাজ্ব মশিউর রহমান, নাসির উদ্দিন খেদু, শফিউল আজম তোতা প্রমুখ।
