আলমডাঙ্গার শেফা ক্লিনিক ভাংচুর

আপলোড তারিখঃ 2017-09-24 ইং
আলমডাঙ্গার শেফা ক্লিনিক ভাংচুর ছবির ক্যাপশন:
রোগী মৃত্যুর ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার শেফা ক্লিনিক ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে স্ট্রোকে মারাত্মক অসুস্থ এক রোগীকে চিকিৎসা দিতে আনার পর এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শিরা জানান, আলমডাঙ্গার গোবিন্দপুর-দোয়ারপাড়ার মৃত জাফর আলী বিশ^াসের ছেলে কাঠ ব্যবসায়ী জিন্নাহ আলী দুপুরের দিকে স্ট্রোক করেন। মারাত্মক অসুস্থাবস্থায় তাকে আলমডাঙ্গা কলেজপাড়ার শেফা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তৃব্যরত ডাক্তার তাকে দেখার পর মৃত বলে ঘোষনা করেন। এসময় রোগীর স্বজনরা ভ্যানে করে লাশ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একজন জানান, রোগী নড়াচড়া করছে সে এখনো বেঁচে আছে। আবারো ভ্যান ক্লিনিকে নিয়ে গেলে কয়েকজন ডাক্তার তাকে দেখেই মারা যাবার কথা জানান। এ সময় কয়েকজন উত্তেজিত হয়ে পড়েন। তারা অভিযোগ ডাক্তারের অবহেলার জন্য রোগী মৃত্যু হয়েছে। এসময় কয়েকজন ক্লিনিকের গ্লাস ভাংচুর করে সেখান থেকে চলে যান। এ বিষয়ে শেফা ক্লিনিকের স্বত্ত্বাধিকারী ডা. খালিদ মাহমুদ তপনের সাথে মোবাইলে বার বার যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)