ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহ আলম মণ্টুর ৭০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় আলমডাঙ্গা প্রেসক্লাবের অফিসকক্ষে জন্মদিন উদ্যাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কথাসাহিত্যিক ওমর আলী মাস্টার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট বাচিক শিল্পী ও সহকারী অধ্যাপক আসিফ জাহান।
সভায় বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম। আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরির উপস্থাপনায় জন্মদিন উদ্যাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি জামসিদুল হক মুনি, রুনু খন্দকার, শেখ শফিউজ্জামান, মৌলভি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক খন্দকার কাইরুল মামুন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক বসিরুল আলম, গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি এম জামিরুল ইসলাম খান জামিল, প্রচার সম্পাদক জাফর জুয়েল, আইসিটি সম্পাদক মীর ফাহিম ফয়সাল, সাংস্কৃতিক সম্পাদক আতিক বিশ্বাস, ৭২ দশকের সেরা গোলকিপার খন্দকার আমিরুল ইসলাম বাবুল, কবি সিদ্দিকুর রহমান, কবি আব্দুল খালেক, বিশিষ্ট কণ্ঠশিল্পী জীবন ফকির, কবি ও প্রকাশক কিশোর কারুনিক এবং কবি ড. মহসিনুজ্জামান। সভা শেষে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
