জীবননগর সীমান্তে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

আপলোড তারিখঃ 2024-10-26 ইং
জীবননগর সীমান্তে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিল থেকে অজ্ঞাতনামা একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার মেদেনীপুর ঘাড়কাটি বিলের কচুরিপানার ভেতর থেকে ওই কঙ্কাল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস।

স্থানীয়ারা জানান, মেদেনীপুর গ্রামের এক ব্যক্তি শনিবার দুপুরে মাছ ধরতে ঘাড়কাটি বিলে জাল পাততে যান। এসময় বিলের কচুরিপানার ভেতরে একজনের কঙ্কাল দেখতে পান। তিনি বিষয়টি মাঠে কর্মরত কৃষকদের জানান। পরে খবর পেয়ে স্থানীয় বিজিবির সদস্যরা ও জীবননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ওই কঙ্কাল উদ্ধারের কার্যক্রম চালাচ্ছেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, শনিবার দুপুরে মেদেনীপুরের ঘাড়কাটি বিলের মাঠে একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সম্পর্কে আমরা নিশ্চিত নয়। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। সিআইডি ও পিবিআই পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে কঙ্কালের পরিচয় ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)