সীমান্ত ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ

আপলোড তারিখঃ 2024-10-24 ইং
সীমান্ত ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ ছবির ক্যাপশন:

জীবননগর থানার উদ্যোগে সীমান্ত ইউনিয়নের ৭ নম্বর বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় সীমান্ত ইউনিয়ন পরিষদের হলরুমে এই সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে অতিথি থেকে বক্তব্য দেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস।
তিনি বলেন, ‘আমরা জনগণের সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে কাজ চাই। বিট পুলিশিং ব্যবস্থার মাধ্যমে প্রত্যন্ত এলাকায় পুলিশের সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সকলের সহযোগিতা নিয়ে জীবননগরকে অপরাধমুক্ত থানা হিসেবে গড়তে চাই।’
সমাবেশে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন ময়েন, সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গনি এবং সাধারণ সম্পাদক বদর উদ্দিন বাদলসহ স্থানীয় জনসাধারণ। অনুষ্ঠানে বক্তারা আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিংয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)