চুয়াডাঙ্গার সন্তান এসপি শাহজাহানের বিরুদ্ধে চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

আপলোড তারিখঃ 2024-10-21 ইং
চুয়াডাঙ্গার সন্তান এসপি শাহজাহানের বিরুদ্ধে চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছবির ক্যাপশন:

অবৈধ উপায়ে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ ওঠা ফরিদপুরের সাবেক পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানের বক্তব্য জানতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২৩ অক্টোবর সকাল ১০টায় পুলিশের এই কর্মকর্তাকে স্ব-শরীরে দুদকে উপস্থিত হতে বলা হয়েছে।
মো. শাহজাহান সবশেষ রংপুরের পুলিশ সুপার (এসপি) ছিলেন। এর আগে তিনি ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর তাকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়। দুদকের সহকারী পরিচালক মনির মিয়া স্বাক্ষরিত একটি নোটিশ গত ১৬ অক্টোবর চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি বরাবর পাঠানো হয়েছে।
ওই চিঠিতে বলা হয়েছে, ‘ফরিদপুরের সাবেক এসপি ও ডিএমপির সাবেক ডিসি মো. শাহজাহান ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, নিরপরাধ ব্যবসায়ীদের মামলা দেওয়ার হুমকি দিয়ে হয়রানি এবং অবৈধ উপায়ে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এমন অবস্থায় মো. শাহজাহানের বক্তব্য প্রয়োজন।’ তাকে আগামী ২৩ অক্টোবর দুদক প্রধান কার্যালয়ে উপস্থিত হতে ওই চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।
মো. শাহজাহান বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শাহপুরে। গত ৮ জুলাই তিনি রংপুর জেলার পুলিশ সুপার হন। বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৫ ডিসেম্বর তাকে ফরিদপুর জেলা পুলিশ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরে তাকে ডিএমপিতে পদায়ন করা হয়। সম্প্রতি তাকে রংপুর থেকে সরিয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।
অভিযোগ আছে, ফরিদপুর ও ডিএমপিতে থাকা অবস্থায় নানাভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েন পুলিশের এই কর্মকর্তা। ঢাকা ছাড়াও চুয়াডাঙ্গায় বিপুল সহায়-সম্পদের মালিক হয়েছেন। কৃষক পরিবারের সন্তান হলেও তার দাপটে এলাকার সবাই তটস্থ থাকত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)