দর্শনায় শ্রমিক সমাবেশে জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন

আপলোড তারিখঃ 2024-10-17 ইং
দর্শনায় শ্রমিক সমাবেশে জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন ছবির ক্যাপশন:

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দর্শনা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় দর্শনা রেলবাজার মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশনের দর্শনা শাখার সভাপতি বিল্লাল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অ্যাড. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ইসলামী আইনে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। যারা দিনরাত পরিশ্রম করেও ন্যায্য মজুরি পায় না, তাদের অধিকার ফিরিয়ে আনা জরুরি। আমাদের কৃষিনির্ভর বাংলাদেশে মেহনতি মানুষের কষ্টের কথা বিবেচনা করে আমরা তাদের অধিকার নিশ্চিত করতে চাই।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমজীবী ফেডারেশন গড়ে তুলে আমরা সারাদেশের শ্রমজীবী মানুষের অধিকার ফিরিয়ে আনতে চায়। আমরা ১৭ বছর ধরে নির্যাতিত হয়েছি, কথা বলার সুযোগ পাইনি। এখন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।’
তানজিল হোসেনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি আবদুল কাদের, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইসরাইল হোসাইন, সেক্রেটারি মাহফুজুর রহমান, দর্শনা থানা জামায়াতের আমির রেজাউল করিম, আবদুস সালাম এবং মাওলানা আবু জার গিফারি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)