ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ের কামরুলকে হত্যা করে ইজিবাইক ছিনতাই মামলা
আলমডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ের ইজিবাইক চালক কামরুলকে হত্যা করে ছিনতাইকৃত ইজিবাইক ক্রেতা রানাকে আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গতকাল সকাল ৮টার দিকে মেহেপুর শহরের পশু হাসপাতাল পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত রানা মেহেরপুর শহরের পশু হাসপাতাল পাড়ার খোদা নেওয়াজের ছেলে।
জানা গেছে, চুয়াডাঙ্গার দৌলদিয়াড়ের আব্দুস সালামের ছেলে ইজিবাইক চালক কামরুল ইসলামকে গত ২৭ আগষ্ট যাত্রী বেশে ভাড়া করে চারজন ছিনতাইকারী। তারা ঐ রাতে আলমডাঙ্গা কুমারী ইউনিয়নের শ্যামপুরÑযাদবপুর বালুর মাঠ নামক ক্যানেলে কামরুলকে শ্বাসরোধ করে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়। পরের দিন সকালে কামরুলের লাশ মাঠে কাজ করতে আসা কৃষকরা দেখতে পেয়ে আলমডাঙ্গা থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতলে প্রেরণ করে। নিহত পিতা আ. ছালাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছেলের লাশ শনাক্ত করেন। নিহত কামরুলের পিতা গত ৯ সেপ্টেম্বর ঘটনার সাথে জড়িত ৪ জনের নাম উল্লেখ করে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই দিনই হত্যাকান্ডে জড়িত একজনকে গ্রেফতার করে আলমডাঙ্গা থানা পুলিশ। গতকাল ছিনতাইকৃত ইজিবাইক ক্রেতা রানাকে আটক করে পুলিশ।
