চুয়াডাঙ্গায় বিয়ের নামে প্রতারণা

আপলোড তারিখঃ 2024-10-13 ইং
চুয়াডাঙ্গায় বিয়ের নামে প্রতারণা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার আলোচিত নারী রুপা খাতুনের বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণা করে একাধিক পুরুষের অর্থ-সম্পদ লুটপাট, জালিয়াতি, এবং নিরীহ লোকদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। জীবননগর পৌরসভার ইসলামপুর গ্রামের মিরাজুল ইসলাম মামুনসহ অনেকেই এই প্রতারণার শিকার হয়েছেন।ভুক্তভোগী মিরাজুল জানান, রুপা তাকে বিয়ের পর উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন এবং প্রতিবাদ করলে তাকে বাড়িতে আটক করে রাখেন। পরে মিরাজুল পালিয়ে এলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন রুপা। মিরাজুল আরও জানান, রুপা মাদকের লাইসেন্স নিয়ে মাদক বিক্রি ও দেহ ব্যবসার সাথে জড়িত ছিলেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, মিরাজুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে রুপা খাতুনের মন্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)