আলমডাঙ্গায় মাছ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2024-10-10 ইং
আলমডাঙ্গায় মাছ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:


আলমডাঙ্গা পৌর মৎস্য বাজারে পঁচা ও দূষিত হরিণা চিংড়ি বিক্রির অভিযোগে মাছ ব্যবসায়ী লেলিনকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার বসু ভ্রাম্যমাণ আদালত পরিচালান করে এ জরিমানা আদায় করেন। এসময় লেলিনের মাছের দোকানে বিক্রির জন্য রাখা প্রায় ১০ কেজি দূষিত চিংড়ি বাজেয়াপ্ত করে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা মৎস্য অফিসার কামরুন্নাহার আঁখি এবং উপজেলা সহকারী কমিশনার আশিষ কুমার বসু। আদালত পরিচালনায় আরও সহযোগিতা করেন সহকারী মৎস্য কর্মকর্তা ও পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার বসু জানান, পঁচা ও দূষিত চিংড়ি বিক্রির অভিযোগে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩৩ ধারায় লেলিনকে জরিমানা করা হয়। এসময় অন্যান্য মাছ ব্যবসায়ীদেরও সঠিকভাবে ব্যবসা পরিচালনার নির্দেশ দেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)