সাংবাদিককে হুমকি, ফেসবুকে অপপ্রচার

আপলোড তারিখঃ 2024-10-10 ইং
সাংবাদিককে হুমকি, ফেসবুকে অপপ্রচার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও আলমডাঙ্গা পৌরসভার সাবেক প্যানেল মেয়র শামসাদ রানুর (রাঙ্গা ভাবী) বিরুদ্ধে মাদক, দেহ ব্যবসা, জমি দখলসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে সংবাদ প্রকাশ হওয়ায় সাংবাদিককে হুমকি দেয়া হয়েছে। নিজের ফেসবুকে শামসাদ রানু প্রতিবেদককে হুমকি দেয়াসহ বিভিন্ন মিথ্যাচার করছেন। এদিকে, এলাকাবাসী রাঙ্গা ভাবীর বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে।
এরশাদপুর গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি মিলন ইসলাম বলেন, ‘রানু তার বাড়িতে দেহ ব্যবসা চালায়। আমি রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে এসব দেখেছি। প্রতিবাদ করায় সে আমাকে বিভিন্ন হুমকি দেয়। আওয়ামী লীগের রাজনীতি করায় তার ভয়ে কাউকে কিছু বলিনি।’

নাম প্রকাশ না করার শর্তে এক ভুক্তভোগীর ভাই অভিযোগ করে বলেন, ‘আমার বোনকে প্রলোভন দেখিয়ে তার বাড়িতে দেহ ব্যবসায় বাধ্য করা হয়। প্রতিবাদ করায় রাঙ্গার আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। আমি ওই রাঙ্গার উপযুক্ত শান্তি চাই।’ আরও কয়েকজন ভুক্তভোগী রানুর বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ করেছেন। এলাকাবাসীর দাবি, শামসাদ রানুর অপকর্ম বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
উল্লেখ্য, শামসাদ রানু (রাঙ্গা ভাবি) বর্তমানে আলমডাঙ্গা জুড়ে বিতর্কের কেন্দ্রে রয়েছেন। একসময় টিনের ঝুপড়িতে বাস করা এই নেত্রী এখন বিপুল সম্পদের মালিক। অনেক ভুক্তভোগী এবং এলাকাবাসী এখন শামসাদ রানুর মাদক ও দেহ ব্যবসাসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য প্রকাশ করছে। সম্প্রতি তার বাড়ি থেকে তিনজন যৌনকর্মীকে এলাকাবাসী আটক করলে তার হাড়ি হাটের মধ্যে ভেঙে যায়। জনসম্মুখে ভুল স্বীকার করে ক্ষমা চাইলে এলাকাবাসী তাকে শুধরে নেওয়ার সুযোগ দেয়। কিন্তু পরবর্তীতে তিনি এলাকাবাসীকে ভীতি প্রদর্শন এবং মামলা দেওয়ার হুমকি দিতে শুরু করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)