জীবননগরে নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে বিএনপির আহ্বায়ক বাবু খান<br>

আপলোড তারিখঃ 2024-10-09 ইং
জীবননগরে নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে বিএনপির আহ্বায়ক বাবু খান<br> ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন মাহমুদ হাসান খান বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দলের নাম ব্যবহার করে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিল করার জন্য নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছে। এ থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন ঘরে বসে থাকার সময় নয়, সাধারণ মানুষের মন জয় করতে হলে এলাকায় কাজ করতে হবে।’
মাহমুদ হাসান খান বাবু আরও বলেন, ‘পতিত সরকারের ব্যর্থতার জন্য মানুষ আজ বিপর্যস্ত। আমাদের দায়িত্ব এখন সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। দলের নেতা-কর্মীরা সঠিক পথে থাকলে বিএনপি আবার শক্তিশালী হবে এবং আগামী দিনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক শাহাজান আলী, জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন ময়েন, জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, বিএনপি নেতা আ. রাজ্জাক, আবুল কালাম, রফিকুল ইসলাম রফা, সাইদুর রহমান, যুবদল নেতা আব্দুল মোমিন, ইয়াদুল, আব্দুল জলিল, রফিকুল ইসলাম, ওয়াসিম, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সুজন খন্দকার, জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্যসচিব মোখছেদুর রহমান রিমন, জীবননগর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)