আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য

আপলোড তারিখঃ 2024-10-07 ইং
আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী বাজার সংলগ্নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাংনী-হাটবোয়ালিয়া (জি.এ) সাংগঠনিক থানা শাখার অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ৮টার দিকে প্রধান অতিথি থেকে এ অফিস উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘৭১ সালের আগে পাকিস্তানি গোষ্ঠী এই বাংলাদেশের ভূখণ্ডে ধর্ষণ, লুটতরাজ এবং গণহত্যা চালিয়েছিল। ঠিক তেমনই ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ পাকিস্তানের মতোই ধর্ষণ, গুম, খুন, টেন্ডারবাজি ও গণহত্যা করেছে। আমরা আইন অনুযায়ী তাদের উপযুক্ত শাস্তি চাই। প্রতিশোধ তখনই নেওয়া হবে, যখন আমরা বাংলাদেশে ইসলামের পতাকা উড়াতে পারব।’ তিনি বলেন, ‘যারা জামায়াতের নেতৃবৃন্দকে গুম করেছে, ফাঁসির মাধ্যমে হত্যা করেছে এবং যারা ‘আয়না ঘরে’ রেখেছে, সেই সমস্ত জালিমদের আইন অনুযায়ী বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’ `` জি.এ থানা শাখার আমির আব্বাস উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল, জি.এ থানার তত্ত্বাবধায়ক আলতাফ হোসেন, আলমডাঙ্গা পৌর আমির দারুসসালাম ও জি.এ থানা সেক্রেটারি মাওলানা মনির উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন আমির কামরুল ইসলাম সোহেল, হারদী ইউনিয়ন আমির মাওলানা গিয়াসউদ্দিন, বাড়াদী ইউনিয়ন আমির মাওলানা জাহাঙ্গীর আলম, গাংনী ইউনিয়ন আমির হাজী আ. সালাম, চিৎলা ইউনিয়ন আমির মিজানুর রহমান এবং খাদিমপুর ইউনিয়ন আমির মো. মোস্তাফিজুর রহমানসহ থানা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন কামরুল ইসলাম সোহেল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনির উদ্দিন

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)