দর্শনা ও জীবননগর থানায় নতুন ওসি<br>

আপলোড তারিখঃ 2024-10-07 ইং
দর্শনা ও জীবননগর থানায় নতুন ওসি<br> ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনা ও জীবননগর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) যোগদান করেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় তারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করেন। দর্শনা থানার ওসি হিসেবে পদায়ন হয়েছেন মো. শহীদ তিতুমীর। তিনি এর আগে কুষ্টিয়া সিআইডিতে কর্মরত ছিলেন। তিনি পাশর্^বর্তী ঝিনাইদহ সদর উপজেলার তালতলা হরিপুর গ্রামের সন্তান। আর জীবননগর থানার ওসি হিসেবে পদায়ন হয়েছেন মামুন হোসেন বিশ^াস। তিনিও এর আগে কুষ্টিয়া সিআইডিতে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সন্তান।এদিকে, দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা নোয়খালী পিটিসিতে বদলি হয়েছেন। তিনি ২০২৩ সালের ২৩ শে জুলাই হতে গতকাল ৬ অক্টোবর পর্যন্ত দর্শনা খানার অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেন। আর জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান পিবিআই-ঢাকাতে বদলি হয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)