চুয়াডাঙ্গায় জামায়াতের রুকন সম্মেলনে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান

আপলোড তারিখঃ 2024-10-05 ইং
চুয়াডাঙ্গায় জামায়াতের রুকন সম্মেলনে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ছবির ক্যাপশন:

জাতিকে আশ্বস্ত করতে দ্রুতই রোডম্যাপ ঘোষণা করতে হবে বলে দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেছেন, ‘অতীতে দেখা গেছে, সময় লম্বা করতে করতে কেউ ক্ষমতায় থেকে দল গঠন করেছে অথবা সামরিক শাসন জারি করেছে। আমরা চাই প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচনের ব্যবস্থা করবে। আগামীকাল (আজ) থেকে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে অন্তর্বর্তী সরকার, সে জন্য ধন্যবাদ জানাই। দেশ সংস্কারে যতটুকু সময় দরকার, ততটুকু সময় অবশ্যই দেয়া হবে। কিন্তু অনির্দিষ্ট সময় পর্যন্ত এটা চলতে পারে না।’

গতকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে জেলা জামায়াতের আয়োজনে রুকন সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় আওয়ামী লীগের সমালোচনা করে নায়েবে আমির বলেন, যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত, অন্যায় করবে, জুলুম করবে, খুন করবে, গুম করবে, আয়নাঘরে নিয়ে অত্যাচার করবে, চুরি করবে, ডাকাতি করবে, এমন অপরাধের বিচার হওয়া ছাড়া তাদের পুনর্বাসনের সুযোগ নেই। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আওয়ামী লীগ আসতে পারে, কিন্তু তাদের বিচার হবে তারপরে। বিচার হওয়ার আগেই কোনো কাজে তাদের সুযোগ দেওয়া হবে না। এ জন্য সকল অপরাধের বিচার চাই।

``

অতীতের নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পতিত সরকার নির্বাচনকে নির্বাসনে নিয়ে গেছে। দিনের নির্বাচন রাতের বেলায় করেছে। ভোট ছাড়াই ১৫২ আসন ঘোষণা করেছে। দেশের নির্বাচন ব্যবস্থাকে তারা শুধু নির্বাসনে দিয়েছে তাই নয়, গণতান্ত্রিক ব্যবস্থাকে দাফন পর্যন্ত করেছে।

তিনি বলেন, কেয়ারটেকার সরকারের রূপকার ছিলেন জামায়াতের সাবেক আমির গোলাম আজম। সাবেক জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে কেয়ারটেকারের ফর্মুলা ঘোষণা করেছিলেন। সেটা জাতীয় সংসদে পাশও হয়েছিল। সেই অনুযায়ী দুবার জাতীয় সংসদ নির্বাচনও হয়েছিল। তারা দেখলো নিরপেক্ষ নির্বাচন করে ক্ষমতায় থাকা যাবে না।

``

প্রশাসনের বদলি প্রক্রিয়া নিয়ে জামায়াত নেতা বলেন, পঁচা মানুষকে এক স্থান থেকে আরেক স্থানে নিলে তারা দুর্গন্ধই ছড়াবে। তাই তাদের পুনর্বাসনের সুযোগ নেই। অপরাধীদের চাকরিচ্যুত করে যারা নিরপরাধ, তাদেরকে বেছে নিয়ে আসতে হবে। প্রয়োজেন পুলিশে র‌্যাবে ও প্রশাসনের লোক নিতে হবে। অপরাধীদের পুনর্বাসন করে প্রকৃত অর্থে সংস্কার হবে না।

``

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে রুকন সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া আঞ্চল পরিচালক মোবারক হোসাইন ও যশোর-কুষ্টিয়ার অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য দেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম, মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দীন খান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান ও সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। সম্মেলনটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)