সভাপতি হলেন বিএনপি নেতা বাবু খান

আপলোড তারিখঃ 2024-10-05 ইং
সভাপতি হলেন বিএনপি নেতা বাবু খান ছবির ক্যাপশন:

জীবননগর ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহমুদ হাসান খান বাবু। আর বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন মো. আরিফুজ্জামান। গত ১লা অক্টোবর জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়।

এদিকে, মাহমুদ হাসান খান বাবু জীবননগর ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক শাহাজান আলী, জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন ময়েন, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবির, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর হযরত আলী, সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক বদরউদ্দিন বাদল, বিএনপি নেতা আব্দুল জলিল, রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সুজন খন্দকার, জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন, যুবদল নেতা আব্দুল মোমিন, ইয়াদুল, রবগুল, আব্দুল্লাহ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)