দামুড়হুদায় মাসিক খাস বন্দোবস্তে দেওয়া হলো দলকার বিল

আপলোড তারিখঃ 2024-10-04 ইং
দামুড়হুদায় মাসিক খাস বন্দোবস্তে দেওয়া হলো দলকার বিল ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার বহুল আলোচিত জলমহল দলকা লক্ষ্মীপুর বিল এবার সরকারিভাবে খাস বন্দোবস্ত পেল দলকা মরাগাংনী মৎস্যজীবি সমবায় সমিতি। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি মাসিক ১ লাখ ৩০ হাজার টাকা খাস আদায়ে এই বন্দোবস্ত দেয়া হয়।

জানা গেছে, দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি এই জলমহল দলকার বিল বন্দোবস্ত দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। সে মোতাবেক টেন্ডার আহ্বান করা হয়। এতে ৬টি শিডিউল বিক্রি হয়। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে যাচাই-বাছাই শেষে জলমহল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সর্বোচ্চ দরদাতা দলকা মরাগাংনী মৎস্যজীবী সমবায় সমিতিকে খাস বন্দোবস্ত দেওয়া হয়। প্রতি মাসে তাদেরকে ১ লাখ ৩০ হাজার টাকা জমা দিতে হবে।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও খাস বন্দোবস্ত আদায় কমিটির সদস্যসচিব কে এইচ তাসফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সর্বোচ্চ দরদাতা দলকা মরাগাংনী মৎসজীবী সমবায় সমিতিকে খাস বন্দোবস্ত দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে সরকারি বিধি মেনে ১৪২৫-এর পহেলা বৈশাখ হতে ১৪৩০ বঙ্গাব্দের চৈত্রের শেষ দিন পর্যন্ত হেমায়েতপুর মৎস্যজীবী সমবায় সমিতিকে ছয় বছরের জন্য বন্দোবস্ত দেওয়া হয়েছিল। ইজারা পাওয়ার পর দুই দিনের মাথায় সমিতির সভাপতি কামাল খান জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনকে সাব লিজ দিয়ে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)