খালাস পেলেন বিএনপির ৬৩ নেতা-কর্মী

আপলোড তারিখঃ 2024-10-02 ইং
খালাস পেলেন বিএনপির ৬৩ নেতা-কর্মী ছবির ক্যাপশন:

দীর্ঘ ১১ বছর পর ২০১৩ সালে দায়ের করা নাশকতার মিথ্যা মামলায় খালাস পেলেন মেহেরপুরের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৬৩ জন নেতা-কর্মী। তৎকালীন মেহেরপুর সদর থানার এসআই দুলুর ওপর হামলার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছিল। গতকাল মঙ্গলবার মেহেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যথাযথ সাক্ষ্য-প্রমাণের অভাবে মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় ৬৩ নেতা-কর্মীকে খালাস দেন। খালাস পাওয়া নেতা-কর্মীরা হলেন- মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি আনসারুল হক, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি নেতা অলি আহমেদ, ফারুক, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও বিএনপির সহসভাপতি মনিরুল ইসলাম মনি, পৌর বিএনপির সহসভাপতি হাবিব ইকবাল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মুক্তা, পৌর বিএনপির সহ-সম্পাদক খাইরুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিণ্টু, জেলা যুবদলের সহসভাপতি বাবু সাবের, পৌর যুবদলের সদস্যসচিব সামিউল ইসলাম লিজন, ভুট্টু মেম্বার, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মুজিবুর রহমান, পৌর যুবদলের নেতা রায়হান এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাপ্পি।
আদালতে বিএনপি নেতা-কর্মীদের পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)