চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

আপলোড তারিখঃ 2024-09-30 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত ছবির ক্যাপশন:

‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচিতে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সকাল ১০টা ১৫ মিনিটে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান ও সিনিয়র সহকারী কমিশনার তিথি মিত্র। সভায় জেলা প্রশাসক বলেন, ২০০৩ সালে কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়। দেশের সমৃদ্ধি জন্য সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে কন্যাশিশুদের যথাযথ ভূমিকায় আসিন করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজন কন্যাশিশুদের সুরক্ষা প্রদান করা, তাদের প্রতি সব রকমের সহিংসতা রোধ করা।

জেলা প্রশাসক বলেন, একটি সময় ছিল যখন কন্যাশিশুর চেয়ে পুত্র শিশু বেশি চাইতেন পিতা-মাতারা। কন্যার জন্মগ্রহণে খুশি হতে পারতেন না। কারণ তখন শিশুর চেয়ে পুত্রশিশুকে বৃদ্ধ বয়সের অবলম্বন মনে করা হতো। তবে সময় বদলেছে, সাথে সাথে পিতা-মাতাদের ধারণাও পাল্টেছে।

অনুষ্ঠানের মাঝামাঝি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির ২০২৩-২৪ অর্থবছরে বিভিন্ন ক্যাটাগরিতে ১১ জনের মধ্যে ৩ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়। কন্যাশিশু দিবসের সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা ব্র্যাকের জেলা সমন্বয়ক মানিক ম্যাক্সিমিলিয়ান রুগা, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র প্রোগাম অফিসার কানিজ সূলতানা, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার প্রোগাম ম্যানেজার ইউনুস আলী, পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সভানেত্রী লিজা খাতুন, স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রশিক্ষণার্থী তামান্না খাতুন প্রমুখ। সভা সঞ্চালনা করেন মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকছুরা জান্নাত। অনুষ্ঠানে বিভিন্ন এনজিও সদস্য ও কন্যা শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

``

এদিকে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কার্যালয়ের উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার বেলা ৩টায় উপজেলা পরিষদের মিলায়নতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার আব্দুল্লাহিল কাফি ও উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন। সভায় স্বাগত বক্তব্য দেন মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্সপেক্টর জামাল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ শাহরিয়া, উপজেলা শিক্ষা অফিসার শামীম সুলতান, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, ওসিসি কর্মকর্তা হিরোজ কবির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম ও উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম। অনুষ্ঠান শেষে ডাউকি মহিলা ও শিশু উন্নয়ন সংস্থাকে ২৫ হাজার টাকা এবং জিহাদ মহিলা ও শিশু কল্যাণ সংস্থা বাড়াদীকে ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

এছাড়াও মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক নাসরিন সুলতানা নির্জনার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রাণী, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তি, কৃষি অফিসার ইমরান হোসেন, সমাজসেবা অফিসার আরশাদ আলী, আনসার ভিডিপি অফিসার আবু সাঈদ, গাংনী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, গাংনী পৌরসভার ইন্জিনিয়ার শামীম রেজা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)