চুয়াডাঙ্গায় জামায়াতের দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান

আপলোড তারিখঃ 2024-09-29 ইং
চুয়াডাঙ্গায় জামায়াতের দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান ছবির ক্যাপশন:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আবেগের বশে অন্তর্বর্তী সরকার যেন জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে, জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন। ২৪-এর বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আমরা তাদের কাছে সেটুকুই আশা করি। তবে আবেগবশত দু-একটা কাজ হয়ে যাচ্ছে। এটা হওয়া উচিত নয়, কী হয়ে যাচ্ছে তা ভেঙে বলতে চাচ্ছি না।
গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গার স্থানীয় একটি হোটেলে দায়িত্বশীল সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এসময় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে ভারতনীতি নিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ভারতের ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই। ভারত যেমন একটি দেশ, আমরাও একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেকগুলো দেশ আছে। বিশ্বসভার সমস্ত সদস্যরা আমরা মিলেমিশে পারস্পারিক মর্যাদা ও সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নেব।
দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বিভক্তি নয়, ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য্য এবং শক্তির প্রতীক। নির্বাচনে যৌক্তিক সময় কতটুকু হতে পারে এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, যৌক্তিক সময়ে হাঁটে হাড়ি ভেঙে দেব আমরা। দেরি করব না। তবে এখন কিছু বলব না।
কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, মানুষের কোনো কাজ সফল করতে হলে কয়েকটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন। ওই কাজে তার শরীর ও মনের ইচ্ছা। আমরা যে কাজই করি তার উদ্দেশ্য মহান আল্লাহ তাআলার জন্য হতে হবে। ওই কাজের জন্য পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে বা অর্জন করতে হবে। সাহসী হতে হবে। আপনি সামান্য চোখ রাঙানি দেখে ভয় পান, আপনি কাপুরুষ। আপনার পক্ষে শত্রুর মোকাবিলা করা সম্ভব নয়। আপনি অলস, আল্লাহ তায়ালা আপনাকে মুখে তুলে খাইয়ে দেবে না, হাত নেড়ে আপনাকে খেতে হবে।
তিনি বলেন, রাজনৈতিক উত্তালের দিনগুলোতে, জুলুমের দিনগুলোতে এই অঞ্চলের ওপরও নির্যাতন এসেছিল। আমি আপনাদের সে সময়ের কর্ম আল্লাহ ও আপনাদের বিবেচনার ওপর ছেড়ে দিলাম। সে সময়ে আপনারা কেমন ভূমিকা রেখেছেন, যদি সাহসী ভূমিকা রাখেন, মানুষের পাশে দাঁড়ান, তাহলে তার ফলও আপনি পাবেন। এই জীবনটা আরাম আয়েশের জন্য নয়, মহাবনী (সা.)-এর সিরাতের দিকে যখনই তাকাই, কখনই একটু শান্তি দেখিনি। তিনি সকল শান্তি তার উম্মাতদের জন্য বিলিয়ে দিয়েছিলেন।
জামায়াতের নেতা-কর্মীদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, আপনাদের ওপর যে দায়িত্ব অর্পিত রয়েছে, তা আপনাদের যথাযথভাবে পালন করতে হবে। পবিত্র কুরআনের আলোকে আমাদের প্রিয় সংগঠনের যে গঠনতন্ত্র রচিত হয়েছে, তা মেনে চলতে হবে। আপনাদের প্রত্যেকের নিজেদের বিবেকের আলোকে যাচাই করতে হবে, আপনি কতটুকু সত্য ও নিষ্ঠার পথে নিজেকে পরিচালিত করছেন। আপনাদের মধ্যে সেই উত্তম, যে মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পারেন। যুদ্ধের ময়দানে পিছু হটা বীরত্ব নয়, যুদ্ধের ময়দানে লড়তে হবে, যা আপনাকে শহীদ অথবা গাজীর মর্যাদা এনে দেবে।

``

তিনি বলেন, আমরা একটি শান্তির সমাজ চাই। যদি একটি সমাজে হিংসা, বিদ্বেষ যাই থাকবে, সে সমাজ শান্তির সমাজ হতে পারে না। মানুষ আমাদের সমালোচনা করবে, যদি কেউ আমাদের গঠনমূলক এবং যুুক্তিগত সমালোচনা করেন, আমরা তা সাদরে গ্রহণ করব। কিন্তু কারো সমালোচনা যদি আপনার কাছে এমন মনে হয়, সে আপনাকে ভেঙে দিতে চায়, অথচ আপনি নিষ্ঠার সঙ্গে আপনার কাজ করছেন। তাহলে সেই সমালোচনা আমরা অগ্রাহ্য করব। সেই সমালোচনা আপনাদের ওপর প্রভাব ফেলতে পারবে না। দেশে বা বিদেশে আমাদের প্রতিবেশীকে যদি আমরা শান্তি দিতে না পারি, তাহলে আমরা নিজেদেরও শান্তি দিতে পারব না।
কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর আমির বলেন, মহান আল্লাহ আমাদের একে অপরকে ক্ষমা করার তৌফিক দান করুক, আমরা যদি একে অপরকে ক্ষমা করতে পারি, আল্লাহও আমাদের ক্ষমা করবেন। আসুন আমরা ক্ষমা ও ভালোবাসা দিয়ে আমাদের প্রিয় সংগঠনকে মানুষের আরও কাছে নিযে যায়। মানুষের সেবাই সংগঠনকে কাজে লাগাই।
চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার এ দায়িত্বশীল সম্মেলনে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবুল হাশেম, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, মেহেরপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা জেলার সেক্রেটারি আসাদুজ্জামান, মেহেরপুর জেলার সেক্রেটারি ইকবাল হোসাইন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক মালিক, চুয়াডাঙ্গা জেলার সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলার সভাপতি হাফেজ মোহসিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)