২৬ বোতল মদসহ একজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-09-27 ইং
২৬ বোতল মদসহ একজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ঢাকাগামী পরিবহনে অভিযান চালিয়ে ২৬ বোতল মদসহ সেলিম গাজী (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে বড় বাজার ট্রাফিক পুলিশ বক্সের সামনে পূর্বাশা পরিবহনের একটি বাসে অভিযান চালালে ২৬ বোতল মদসহ সেলিম গাজী আটক হন। তিনি চাঁদপুর সদর উপজেলার বিঞ্চপুর গ্রামের ফজলু হক গাজীর ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে পূর্বাশা পরিবহনে একটি বড় মদের চালান ঢাকার দিকে যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বড় বাজার হাসান চত্বর ট্রাফিক বক্সের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে দুটি কার্টুন ভর্তি ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়। এসময় সেলিম গাজীকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কার্টুন ভর্তি মদ তার নিজের বলে স্বীকার করেন সেলিম গাজী।


গতকালই পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। সংশ্লিষ্ট মামলায় আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় সদর থানা পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)