ছবির ক্যাপশন:
ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)—কে গালি ও কটূক্তির প্রতিবাদে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনের বিভিন্ন সময় পৃথকভাবে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় কিক্ষোভকারীরা ভারত সরকারের প্রতি এ ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ড বন্ধের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
চুয়াডাঙ্গার দর্শনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ রানে মহানবী (সা.)—কে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল জুমার নামাজ শেষে সারা দর্শনা পৌর উলামা পরিষদের উদ্যোগে শহীদ শাহারিয়া শুভ মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে দর্শনার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড ঘুরে আবার মুক্ত মঞ্চে এসে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন দর্শনা পৌর উলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল আযাদ, মুফতি ওমর ফারুক, মাওলানা মুস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মাওলানা আ. খালেক, মাওলানা হুসাইন আহমাদ, মুফতি ইউনুস আলী, হাফেজ জুবায়ের, মাওলানা হুজাইফা, ক্বারী জুবায়ের, মাওলানা নিযামুদ্দীন, মাওলাা সিরাজুল ইসলাম, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আ. রাজ্জাক প্রমুখ। দোয়া পরিচালনা করেন মুফতি আবুল বাশার।
হিন্দু পুরোহিত কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)—কে কটূক্তির প্রতিবাদে দামুড়হুদা উপজেলার বিষ্ণপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জুম্মার নামজের পর বিষ্ণপুর গ্রামবাসী ব্যানারে প্রতিবাদ মিছিলটি বের করা হয়। মিছিলটি বিষ্ণুপুর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে উপস্থিত গ্রামবাসীরা ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ রানের কটূক্তির প্রাপ্ত শাস্তির দাবি জানান।

জীবননগরেও ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ রানে মহানবী (সা.)—কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুমার নামাজ শেষে জীবননগরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশে মিলিত হয়। এরপর মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় জীবননগর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম সাইফুল্লাহ বলেন, ভারতে মহানবী (সা.)—কে নিয়ে কটূক্তিকারীর ফাঁসি চাই। আমাদের নবীকে অপমান মেনে নেব না। আমাদের জীবনের থেকে দামি আমাদের নবী। আর যদি এই নবীকে অপমান করা হয় আমরা কোনোদিন সহ্য করব না। যদি জিহাদ করতে হয় তাও করব। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেপ্তার করতে হবে। অতিদ্রুত কটূক্তিকারীদের শাস্তি না দিলে বাংলাদেশের প্রতিটি মুসলিম রাস্তায় নেমে জিহাদ করবে।

এদিকে, মহান আল্লাহতায়ালাকে নিয়ে কটূক্তিকারীর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুরের গাংনীর তেতঁুলবাড়িয়া ইউনিয়নবাসী। গতকাল জুম্মার নামাজের পর পলাশী পাগলা ব্রিজের পাশে মাওলানা হারুনর রশীদের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা আমানুল্লাহ, সিয়াম মনোয়ার, হাবিবুল্লাহ বাদশা,কবির হুসাইন, মাওলানা কায়খসরু, জুলফিকার আলী, ফরহাদ হুসাইন, আব্দুর রহিম ও মাওলানা আমির হোসেন। তারা সম্প্রতি ফেসবুকে ডাক্তারের একটি স্ট্যাটাসে তেতঁুলবাড়িয়া গ্রামের জিয়া আল্লাহর ক্ষমতা নিয়ে কটূক্তি করে স্ট্যাটাসের জবাব দেন। বিষয়টি ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত লাগে। এর পরিপ্রেক্ষিতে জিয়ার ফাঁসির দাবি তুলে মানববন্ধন করেন তারা।
