মেহেরপুর মুজিবনগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী এনামূল আটক

আপলোড তারিখঃ 2016-09-20 ইং
মেহেরপুর মুজিবনগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী এনামূল আটক ছবির ক্যাপশন:
`2016-09-19 মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে অভিযান চালিয়ে এনামুল নামের এক মাদক  ব্যবসায়ী কে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে মুজিবনগর পুলিশ। গতকাল সোমবার ভোর ৩ টা দিকে  মুজিবনগর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেনের নেতৃত্বে এস আই মতিউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে  সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক  ব্যবসায়ী এনামুলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের চালের উপর থেকে ৮০ বোতল ফেনসিডিল সহ  তাকে আটক  করেছে।  এসময় সাগর নামের এক মাদক ব্যাবসায়ী পালিয়ে যায়। মাদক  ব্যবসায়ী মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের হারান মন্ডলের ছেলে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন জানান আসামী কে  জিজ্ঞাসাবাদ শেষে  মাদকদ্রব্য নিয়ত্রন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হবে। ফেন্সিডিলসহ মাদক  ব্যবসায়ী  থানায় হাজতে আটক আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)