ছাত্র—জনতার আন্দোলনে নিহত সাব্বির ও প্রকৌশলী রাকিব হত্যার প্রতিবাদে

আপলোড তারিখঃ 2024-09-27 ইং
ছাত্র—জনতার আন্দোলনে নিহত সাব্বির ও প্রকৌশলী রাকিব হত্যার প্রতিবাদে ছবির ক্যাপশন:

আজ শনিবার ১৬ বছর পর ঝিনাইদহে বিএনপির বড় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বেলা ৩টায় শহরের পায়রা চত্বরে এই সমাবেশের আয়োজন করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। ছাত্র—জনতার আন্দোলনের সময় ফ্যাসিবাদী শক্তি পতিত স্বৈরাচার শেখ হাসিনার পেটোয়া বাহিনীর নির্বিচারে গুলির মুখে ঢাকায় নিহত ঝিনাইদহের সাব্বির ও প্রকৌশলী রাকিব হত্যার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাচুর্য়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে বিএনপির জাতীয় নিবার্হী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির খুলনা বিভাগীয় সহ—সাংগঠনিক জয়ন্ত কুমার কুন্ডু, সহ—তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল বক্তব্য দেবেন।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ সমাবেশের প্রস্তুতি নিয়ে জানান, শনিবারের সমাবেশ সফল করতে তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। সমাবেশকে ঘিরে গোটা ঝিনাইদহ জেলাসহ গোটা দক্ষিণাঞ্চলে নেতা—কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরেছে। তিনি বলেন, খুন গুমের রাণী শেখ হাসিনা সরকারের দীর্ঘ শাসনামলে বিএনপি ঝিনাইদহে বড় কোনো সমাবেশ করতে পারেনি। সমাবেশ করতে গেলেই পুলিশ ও দলীয় সন্ত্রাসী দিয়ে পণ্ড করে দেওয়া হয়েছে। নেতা—কমীর্দের সমাবেশ থেকে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হয়েছে। দুঃশাসনের প্রতিবাদ করে প্রায় ৩০ জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। ১১ হাজার নেতা—কর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করেছে। অনেকেই হাসিনার ফ্যাসিবাদী শাসনে পিষ্ট হয়ে সম্পদ ও সংসার হারিয়েছেন। তাই মুক্ত পরিবেশে বিএনপির আজকের এই সমাবেশ বিএনপির লাখো কর্মীদের কাছে বেঁচে থাকার একটি উজ্জীবনী বার্তা ও নতুন করে লড়াই সংগ্রাম করার প্রেরণা যোগাবে বলে বিএনপি সভাপতি এম এ মজিদ মনে করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)