ছবির ক্যাপশন:
জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির বলেছেন, ‘আমরা চুয়াডাঙ্গায় মাহমুদ হাসান খান বাবুর (বাবু খান) মতো এমন একজন নেতা পেয়েছি, যেটা আমাদের ভাগ্য। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের নামে ২০-৫০টি পর্যন্ত মামলা হয়েছে। মামলা পরিচালনার সমস্ত খরচ চালিয়েছেন বাবু খান। আমরা যখনই গ্রেপ্তার হয়ে জেলে গেছি, তখনই আমাদের সংসারের খরচও চালিয়েছেন বাবু খান।’
গতকাল মঙ্গলবার বিকেলে জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান শাহজাহান কবির। তিনি আরও বলেন, ‘আমাদের নেতার নির্দেশনা আমরা কোনো অবৈধ পথে উপার্জন করব না। কোনো কিছু দখল করব না। আমরা জনগণের সেবা কবর। আমরা আশা করি, বাবু খান বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচন হবেন এবং মন্ত্রী হবেন। তিনি আমাদের জন্য দৌলতগঞ্জ স্থলবন্দর করে দেবেন।’
কর্মী সভায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পল্টু মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, সহসভাপতি তাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. সফি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. নাসির ইকবাল ঠান্ডু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান আলী, সাবেক কমিশনার মো. আব্দুর রশিদ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি হাফিজুর, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।
