জীবননগরে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2024-09-25 ইং
জীবননগরে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ফারুক হোসেন (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে একটি টিম ও বিজিবির একটি টিম জীবননগরে এই যৌথ অভিযান পরিচালনা করে।
নাজমুল হোসেন খান বলেন, মঙ্গলবার সকাল থেকেই জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে আমাদের একটি টিম এবং বিজিবির একটি টিম মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রাম থেকে মৃত আব্দুর লতিফের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ফারুক হোসেনকে ১ কেজি গাঁজাসহ তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আসামির কাছ থেকে আমরা আরও অনেক তথ্য পেয়েছি। সে সরাসরি ভারত থেকে গাঁজা কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত। তার বিরুদ্ধে জীবননগর থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)