ছবির ক্যাপশন:
মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। গত সোমবার তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। আবদুল্লাহ আল আমিন ১৯৭৩ সালের ১ জানুয়ারি মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৭ সালে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৯ কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি, ১৯৯২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ১৯৯৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
লেখক, গবেষক, প্রাবন্ধিক, সাহিত্যিক হিসেবে ব্যাপক পরিচিত আবদুল্লাহ আল আমিন ১৮তম বিসিএস-এর মাধ্যমে প্রভাষক হিসেবে মেহেরপুর সরকারি কলেজে শিক্ষকতা জীবন শুরু করেন। তিনি চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ সহকারী অধ্যাপকের দায়িত্ব পালন করেছেন এবং ২০১৪ বগুড়া শাহ সুলতান কলেজে কর্মরত অবস্থায় সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছিলেন।
