চুয়াডাঙ্গায় মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় শরীফুজ্জামান

আপলোড তারিখঃ 2024-09-23 ইং
চুয়াডাঙ্গায় মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় শরীফুজ্জামান ছবির ক্যাপশন:



বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চুয়াডাঙ্গা জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ। গত রোববার বিকেল চারটায় জেলা মহিলা দলের সভানেত্রী ও জেলা বিএনপির সদস্য রউফুন নাহার রিনার চুয়াডাঙ্গাস্থ বাসায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা খাতুন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মতবিনিময়কালে জেলা বিএনপির সদস্যসচিব মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে হবে। সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি ভোটের দিকেও মনোনিবেশ করতে হবে। মহিলা দলের নেতা-কর্মীদের এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ মহিলা দলই ভোটারদের সবচেয়ে কাছাকাছি পৌঁছাতে পারে।’ এসময় তিনি ওয়ার্ড পর্যায় থেকে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী স্বচ্ছ ও ক্লিন ইমেজের মহিলা কর্মী সংগ্রহ করে ভোট ক্যাম্পেইন শুরু করার জন্য আহ্বান জানান। সভায় জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার রিনা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা খাতুন, সিনিয়র সহসভাপতি কাউন্সিলর শেফালী খাতুন, সিনিয়র যুগ্ম সম্পাদক ও দামুড়হুদা উপজেলা মহিলা দলের আহ্বায়ক ছালমা জাহান পারুল, সাংগঠনিক সম্পাদক নাসরিন পারভিন, আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহ্বায়ক উম্মে রিফাত সুলতানা বহ্নি, আলমডাঙ্গা পৌর মহিলা দলের আহ্বায়ক জিনিয়া পারভিন, সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক তেজেরা খাতুন, পৌর মহিলা দলের আহ্বায়ক জিনিয়া খাতুন, দর্শনা থানা মহিলা দলের আহ্বায়ক নিলুয়ার পারভিন, দর্শনা পৌর মহিলা দলের আহ্বায়ক মাছুরা খাতুন এবং জীবননগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক পেয়ারা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম এবং পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)