মহেশপুর বাল্যবিয়ের দায়ে সেই ৫ পরিবারের ৯ জনের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2016-09-20 ইং
মহেশপুর বাল্যবিয়ের দায়ে সেই ৫ পরিবারের ৯ জনের কারাদণ্ড ছবির ক্যাপশন:
`wer3r` মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিয়ের দায়ে কাজীসহ সেই ৫ পরিবারের ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মহেশপুর উপজেলার ২নং ফতেপুর ইউনিয়ন পরিষদে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী রওশন ইসলাম এ কারাদণ্ড দেন। দণ্ড-প্রাপ্তরা হলো মহেশপুর উপজেলার নিমতলা গ্রামের আকরাম হোসেনের ছেলে কাজী হাফিজুর রহমান (৪৫), একই গ্রামের আজিজুল হকের স্ত্রী জরিনা খাতুন (৪০), ফতেপুর ঘোষপাড়া গ্রামের জাকির হোসেনের স্ত্রী হালিমা খাতুন (৩৮), পুরান্দপুর গ্রামের জামাল হোসেন (৫০) ও তার ছেলে ওমর ফারুক (২৩), একই গ্রামের নুর ইসলাম (৪৫), ফতেপুর গ্রামের শিখা খাতুন (৪০) ও ঢাকা জেলার ফকির মণ্ডলের ছেলে পলাশ হোসেনসহ (২৪) ৯ জন। মহেশপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রওশন ইসলাম জানান, মহেশপুর উপজেলায় একই দিনে ৫টি পরিবার বাল্যবিয়ের আয়োজন করা হয়। অত্র পত্রিকায় প্রকাশিত এমন খবরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে তাদেরকে ১৫ দিন ও ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল ঈদের ছুটিতে মহেশপুরে বাল্যবিয়ের ধুম শিরোনামে খবর প্রকাশিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)