দামুড়হুদায় মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে আহত ২

আপলোড তারিখঃ 2024-09-23 ইং
দামুড়হুদায় মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে আহত ২ ছবির ক্যাপশন:

দামুড়হুদার দর্শনা রেলগেট সংলগ্ন এলাকায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকিব (২৫) এবং রাফি (২৫) নামের দুজন আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে রাকিব মেহেরপুর সদরের ফৌজদারি পাড়ার আব্দুল মালেকের ছেলে এবং রাফি একই এলাকার মামুনের ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জানা গেছে, গতকাল রাতে রাকিব ও রাফি মোটরসাইকেলেযোগে দর্শনা রেল গেটের নিকট পৌঁছালে অপরদিক থেকে আসা ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রাফি ও রাকিব রক্তাক্ত জখম হয়। পরে খবর পেয়ে দামুড়হুদা ফায়ার সার্ভিস টিম তাদেরকে উদ্ধার করে। দুর্ঘটনায় রাকিব গুরুতর আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং রাফিকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। রাফি অভিযোগ করেছেন, দুর্ঘটনার সময় তার একটি মোবাইল ফোন চুরি হয়ে যায়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)