সরোজগঞ্জে দুপক্ষের দ্বন্দ্বে নারীসহ আহত ৭

আপলোড তারিখঃ 2024-09-23 ইং
সরোজগঞ্জে দুপক্ষের দ্বন্দ্বে নারীসহ আহত ৭ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ভেদড়ি গ্রামে দুই পক্ষের দ্বন্দ্বে ৭ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাতটায় সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ভেদড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরে তারা স্থানীয়ভাবে ও চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নেন। আহতরা হলেন- ভেদড়ি শরিফুল ইসলামের মা শহর বানু (৫৫), শাপলা খাতুন (২৮), লাবনী খাতুন (৩৫), অহিদুল ইসলাম (৩৮) ও বিলকিস (৩৪)। এ ঘটনায় অপর পক্ষেরও দুজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সরোজগঞ্জ ক্যাম্পের এসআই অরিদুল ইসলাম।

জানা গেছে, শরিফুল ইসলামের ভগ্নিপতি দিনু আহমেদ গত ২ সেপ্টেম্বর ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হন। আহত দিনুর চিকিৎসার জন্য ২০ হাজার টাকা জরিমানা চাইলে ইজিবাইক চালকের পক্ষ নিয়ে তা দিতে রাজি হননি স্থানীয় হেবা ডাক্তার ও তার ছেলে মামুন। এরপর শরিফুল ও তার পরিবারের সদস্যরা ইজিবাইক চালক মহিদুল ইসলামের বাড়িতে গিয়ে ১০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করে। টাকা নিয়ে বাড়িতে ফেরার পরই মামুন ও তার স্ত্রী শরিফুল ও তার পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় আহত হন শরিফুলের মা শহরবানু, শাপলা খাতুন, লাবনী খাতুন, অহিদুল ইসলা এবং বিলকিস। এছাড়াও মামুনের পক্ষের দুজন আহত হন। তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয়রা জানান।

শরিফুল ও তার মা শহরবানু অভিযোগ করেন, হেবা ডাক্তার ও মামুনের প্রভাব থাকায় যার কারণে কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না। তিনি জানান, মামুন তার স্ত্রী দুজনে বিলকিসকে হুমকিও দিয়েছে। শরিফুলের পরিবারের সদস্যরা থানায় মামলা করতে প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে সরোজগঞ্জ ক্যাম্পের এসআই অরিদুল ইসলাম জানান, ‘এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে বলে জেনেছি। তারা স্থানীয় চিকিৎসক ও সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। তবে কোনো অভিযোগ পায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)