চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2024-09-19 ইং
চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ আহমেদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার ১০ মাইল আলিয়ারপুর বাজারপাড়ায় এ ঘটনা ঘটে। পুকুর থেকে উদ্ধারের প্রায় আধা ঘণ্টা আগে থেকে শিশুটি নিখোঁজ ছিল। সে যশোর নিউমার্কেট এলাকার জামিল আহমেদের ছেলে।

জুনায়েদের মামা আনিচুর রহমান জিকু জানান, দুই ভাইয়ের মধ্যে জুনায়েদ ছোট। গত সোমবার জুনায়েদ যশোর থেকে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে।


তিনি বলেন, ভাগ্নে অনেক চঞ্চল, সকালে খেলতে খেলতে সে বাড়ি থেকে বের হয়ে পুকুরের পাড়ে চলে যায়। বেশ কিছুক্ষণ পার হলেও তাকে কোথাও না দেখে আমরা খুঁজতে শুরু করি। এক পর্যায়ে পুকুরের পানিতে তাকে ডুবে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসি। এ সময় ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানায়, সে মারা গেছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটের সময় পরিবারের সদস্যরা শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাই। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শিশুটি বাড়ির পাশের একটি পুকুরে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে আনা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)